Saturday May 25, 2013
HEADLINE
চলচ্চিত্র বিষয়ক লাইভ শো আলোছায়ার আয়না:
দিগন্ত টেলিভিশনে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ টায় প্রচার হচ্ছে চলচ্চিত্র বিষয়ক লাইভ শো আলো ছায়ার আয়না । এস এম রিপনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান । আলো ছায়ার আয়না অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন ক্যামেরার সামনের এবং ক্যামেরার পিছনের একজন করে মোট দুজন জনপ্রিয় তারকা অতিথি। চলচ্চিত্র, ছোটপর্দা, মঞ্চ এবং সঙ্গীতাঙ্গনের অতিথিরা এ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে অংশগ্রহণ করে থাকেন। অনুষ্ঠানে দর্শকরা ফোনে এবং এসএমএস এর মাধ্যমে তাদের প্রিয় তারকাদের সাথে কথা বলতে পারেন ।
লাইভ টকশো দিগন্ত রাউন্ড টেবিল:
দিগন্ত টেলিভিশনে প্রতি সোম ও বুধবার সন্ধ্যা ৬:০০ টায় প্রচারিত হচ্ছে লাইভ টকশো দিগন্ত রাউন্ড টেবিল । অনুষ্ঠানটির ভিন্ন ভিন্ন পর্ব সঞ্চালনা করছেন মজিবুর রহমান মনজু এবং সাংবাদিক কামরুজ্জামান বাবলু। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করে থাকেন জাতীয় রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক, বুদ্ধিজীবি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহের বিশ্লেষণমূলক আলোচনা হয় এ অনুষ্ঠানে। এতে ফোনইন আলোচনায় অংশগ্রহণ করেন একজন বিশিষ্ট ব্যাক্তিত্ব । অনুষ্ঠানটি প্রযোজনা করেন আমিনুল ইসলাম শান্ত।
স্ট্রিট শো পথে প্রান্তরে :
প্রতি বুধবার রাত ৯ টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে নাট্যাভিনেতা তমালের উপস্থাপনায় প্রচারিত হয় পথে প্রান্তরের মানুষদের নিয়ে বিনোদনমূলক স্ট্রীট শো পথে প্রান্তরে। পথে প্রান্তরের প্রতি পর্ব সাজানো হয় মজার ধাঁধাঁ, মজার একটি ট্রপিক নিয়ে পথের মানুষদের সাথে আলোচনা, উইশিং পার্ট, ভ্রাম্যমান মানুষের জীবনচিত্র নিয়ে একটি সেগমেন্ট এবং মজার একটি গেম নিয়ে। প্রযোজনা করেন আব্দুল গনি বিদ্বান।
কাদের সিদ্দিকীর সঞ্চালনায় সবার উপরে দেশ:
প্রতি শনিবার রাত ১১:১৫ টায় দিগন্ত টেলিভিশনে প্রচার হয় ব্যাতিক্রমী টকশো সবার উপরে দেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। প্রতি পর্বে এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশ বরেন্য একজন ব্যক্তিত্ব। তিনি মুখোমুখি হন অনুষ্ঠানের সঞ্চালক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর। অনুষ্ঠানে প্রাজ্ঞ এ দুই ব্যক্তিত্ব কথা বলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের অর্জন, চলমান রাজনীতি এবং দেশের সম্ভাবনার কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেন আমিনুল ইসলাম শান্ত। সবার উপরে দেশ অনুষ্ঠানটি প্রতি পূণ:প্রচারিত হয় রবিবার সকাল ৯ টা ৫ মিনিটে।
জীবন-ঘনিষ্ট প্রশ্নোত্তরের লাইভ অনুষ্ঠান সরল পথ:
প্রতি সোম, বুধ ও শুক্রবার রাত ১১ টা ১৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে সরাসরি প্রচারিত হয় ইসলামের আলোকে জীবন ঘনিষ্ট প্রশ্নোত্তরের অনুষ্ঠান সরল পথ। অনুষ্ঠানটিতে ই-মেইল, চিঠিপত্র, এস এম এস এবং ফোনের মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ মানজুরে এলাহী এবং বিশিষ্ট আলেম মুফতী কাজী মুহাম্মাদ ইবরাহিম। অনুষ্ঠনাটি প্রযোজনা করেন ফজলুল হক শামিল।
স্ট্রিট শো পাবলিক পার্লামেন্ট:
প্রতি শনিবার রাত ৯:০৫ টায় দিগন্ত টেলিভিশনে প্রচার হয় জনপ্রিয় স্ট্রিট শো পাবলিক পার্লামেন্ট। সমসাময়িক রাজনীতি, সামাজিক ঘটনাবলী, অথবা আলোচিত কোন বিষয় নিয়ে কোন রাস্তার মোড়ে অথবা পাবলিক প্লেসে পথের মানুষদের নিয়ে বসে ব্যাতিক্রমী পার্লামেন্ট। এই পার্লামেন্ট এর বক্তা কোন রাজনৈতিক দলের নেতা নন-সাধারণ পথচারী। সবাই উপস্থাপন করেন নিজস্ব মতামত, চলতে থাকে পাল্টা যু্ক্তি-তর্ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল বার্ক এবং প্রযোজনা করেন মাহবুব মুকুল। বৃহস্পতিবার বিকাল ৫:৩০ টায় অনুষ্ঠানটি পূণ: প্রচারিত হয়।
গৃহশৈলী ও রুপচর্চা বিষয়ক অনুষ্ঠান রংরুপ:
প্রতি বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হয় গ্রহশৈলী, ফ্যাশন, কেনাকাটা ও রুপচর্চা বিষয়ক অনুষ্ঠান রংরুপ। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন বিউটিশিয়ান রুপচর্চা বিভিন্ন দিক উপস্থাপন করেন। রুপচর্চার টিপস উপস্থাপন ছাড়াও রুপচর্চা ও গৃহশৈলী সামগ্রী ক্রয়ের উপরও থাকে আলাদা সেগমেন্ট। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাকি-এ-কাওসার।
রান্না বিষয়ক ম্যাগাজিন রান্নাবান্না:
প্রতি মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচারিত হয় রান্না বিষয়ক অনুষ্ঠান রান্না বান্না। রান্নাবান্নার প্রতি পর্বে অতিথি হয়ে আসেন জনপ্রিয় একজন তারকা এবং একজন রন্ধন শিল্পী। আমন্ত্রিত অতিথিরা উপস্থাপন করেন মজার এবং ব্যাতিক্রমী রেসিপি। তামান্না সাদিকার প্রযোজনায় রান্নাবান্না অনুষ্ঠান প্রতি মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে এবং পুণ:প্রচারিত হয় প্রতি শুক্রবার বেলা ১১ টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেয়া।
দুই প্রজন্মের শিল্পীকে নিয়ে সেতু বন্ধন:
বাংলা সংস্কৃতির গোড়াপত্তন হয়েছে বহু বছর আগে। সময় স্রোতের মতই বহমান সংস্কৃতির অগ্রগতির ধারা। বাংলা সাহিত্য, সংস্কৃতি আর সঙ্গীতের এই প্রবাহমান ধারা চলমান থাকে অগ্রজ থেকে অনুজে। প্রবীনের অভিজ্ঞতা আর উৎকর্ষতা নিয়ে নবীন সেই পথকে আরো মসৃন করার কাজ করে যান। সাহিত্য, সংস্কৃতি আর সঙ্গীতের এই স্বাভাবিক ক্রমোৎকৃষ্টতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পূর্ববর্তী প্রজন্মের সাথে পরবর্তী প্রজন্মের সেতু বন্ধন। আর এই বিষয়টিকেই উপজীব্য করে দিগন্ত টেলিভিশনে প্রচারিত হচ্ছে দুই প্রজন্মের দুই তারকার গল্প নিয়ে সেতু বন্ধন নামের অনুষ্ঠান । প্রতি শুক্রবার রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে শিল্পীদ্বয় জানান তাদের নিজ নিজ সময়ে সঙ্গীতাঙ্গনের কাজের পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনার কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং বিনোদন সাংবাদিক তানভীর তারেক এবং এটি গ্রন্থনা ও প্রযোজনা করেন লুৎফর হাসান।
ফোনোলাইভ মিউজিক্যাল শো মিউজিক আওয়ার
প্রতি বৃহস্পতিবার রাত ১১:১৫ টায় দিগন্ত টেলিভিশনে প্রচারিত হয় ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক আওয়ার। দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক ফোনো-লাইভ মিউজিক্যাল কনসার্ট মিউজিক আওয়ারে অতিথি হয়ে আসেন দেশের খ্যাতিমান এবং জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। রাত ১১:১৫ টায় শুরু হয়ে অনুষ্ঠানটি রাত ১:৩০ টা পর্যন্ত সরাসরি প্রচারিত হয়। এটি উপস্থাপনা করেন জনপ্রিয় মডেল-অভিনেতা আলিফ। শিল্পী দিগন্তের স্টুডিওতে উপস্থিত থেকে ফোনে দর্শকদের সাথে সরাসরি আড্ডা দেন, দর্শকদের অনুরধে গান পরিবেশন করেন এবং শেয়ার করেন তার ব্যাক্তিগত এবং পেশাগত জীবনের নানান কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বদিউর রহমান সোহেল।
Programme
জর্জ গ্যালোয়েজ এর ইন্টারভিউ


দিগন্ত সারাবেলা

সোমবার সকাল ৭:০০ মিনিট

দেশের খবর

প্রতিদিন বিকেল ৫:০০ মিনিট